আমি জানি না আজ এতদিন পরে আবার লিখতে বসলাম কেন ? সব কিছুতেই কেমন জানি একটা শূন্যতা জড়িয়ে পরেছে । হয়তোবা জীবন থেকে কোন কিছু হারিবে ফেলেছি । আচ্ছা তুমি কি কখনো ছিলে ? নাকি সবটুকুই ছিল আমার কল্পনা । তুমি ছিলে আমার জীবনে অস্তিত্বহীন এক মানবী । যার পিছনে লুকিয়ে থাকে বিশাল এক শূন্যতা ।
জেগে থাকার বেশির ভাগ সময় ভাবতে ভাবতেই কেটে যায় আমার । হাটতেও ভালো লাগে না । জীবনের চলার পথে আজ আমি ক্লান্ত । তারপরেও হেটে চলি অদেখা কোন এক রাস্তার সীমানা ধরে । মাঝপথে যাবার পর পিছনে আরেক বার ফিরে তাকাই । কেউ কি আছে ? হয়তোবা কেউ অপেক্ষা করছে আমার জন্য । আমি এগিয়ে যেতে লাগলাম । যা পেলাম তা হলো কোন এক অন্ধকার জগত। গভীর এক অন্ধকার । যেখানে আকাশে চাঁদটাও চোখে পড়ে না । এই মুহূর্তে আমার মনে হচ্ছে কোন এক অন্ধকারে সাগরে ভাসছি আমি । হয়তোবা আমি এরকমই । মাঝপথে রাস্তা হারিয়ে ফেলেছি । অথবা যেতে চাই না রাস্তার ওপারে । যেখানে রয়েছে অসীম এক সপ্নচুড়া । এখন আর স্বপ্ন দেখতে চাই না । আমার সে অধিকার নেই । অন্ধকারের অস্তিত্ব স্বপ্ন দেখে না । এখানে কারো কোন স্বপ্ন নেই । এখনে রয়েছে শুধু জীবনের চিৎকার আর আর্তনাত । আর রয়েছে অতীতের না পাওয়া স্বপ্নগুলো । অন্ধকারে ভেসে আছে আমার শরীর । ঠিক সেই মুহূর্তে আমি তোমার অস্তিত্ব অনুভব করি । আজ কেন জানি জীবনের শেষ বেলাতে এসে আমার মনে পরে এই জীবনের মানে আমি কখনোই খুঁজে পাই নি । খুঁজে পাই নি নিজের কোন এক অন্ধকারের অস্তিত্ব !
‘’অস্তিত্ব’’ নিয়ে লেখার ইচ্ছাটা অনেক দিনের । সময় হয়ে ওঠে না । অবশেষে লেখাটা শুরু করলাম । জানিনা কবে শেষ হবে । আর তাছাড়া আমি মনে হয় খুব বেশি অলস । এরকম করে হয় নাকি ! নিজেকে পরিবর্তন করার ব্যর্থ চেষ্টা করতে চাই না আর । আমি জানি তো আমি সেই ঘুরে ফিরে আবার সেই আমার জায়গায় । তারপরেও লেখা-লেখিতে মন দেওয়ার ব্যর্থ চেষ্টা করি । কাউকে কি কথা দিয়েছিলাম ?
সময় পেলে নিজের না বলা কথা গুলো কোন একদিন লিখে যাবো । হয়তোবা লেখাগুলো পড়ে থাকবে ময়লা পরা সেই ছেড়া কভারের ডাইরীর পাতার অন্তরালে । কেউ সেটা দেখার অধিকার রাখবে না । আমি থাকবো না । ছেড়া কভারের ডাইরীটা কিন্তু সেদিনও থাকবে । সবার আড়ালে সেটাও একদিন হারিয়ে যাবে সময়ের বিবর্তনে । আমি হারিয়ে যাবো !
No comments:
Post a Comment